সংবাদ

বিয়েবাড়ির আনন্দ ভেসে গেল মেঘনায় : নিহত ১, নিখোঁজ ৪

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

বিয়েবাড়ির আনন্দ ভেসে গেল মেঘনায় : নিহত ১, নিখোঁজ ৪
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে রায়েশা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানা-সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ চারজন হলেন-হেলাল উদ্দিন (৫৫), তার দুই ছেলে সজীব (২৪) ও সামিন (৫) এবং মেয়ে সামিয়া (১৭)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার একটি বিয়েতে অংশ নিতে ট্রলারে করে স্বজনেরা কুমিল্লার হোমনা থেকে সোনারগাঁয়ের হারিয়া এলাকার দিকে আসছিলেন। ট্রলারটি মেঘনা নদীর সোনামই এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীরা পানিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নেমে বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হলেও চারজন নিখোঁজ থেকে যান।

দুর্ঘটনার পর উদ্ধার হওয়া কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত রায়েশা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পরিচালনাকারী সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, ‘দুপুর আনুমানিক দেড়টার দিকে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। তবে আমরা খবর পাই বিকেল ৪টা ৫০ মিনিটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিয়েবাড়ির আনন্দ ভেসে গেল মেঘনায় : নিহত ১, নিখোঁজ ৪

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে রায়েশা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানা-সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ চারজন হলেন-হেলাল উদ্দিন (৫৫), তার দুই ছেলে সজীব (২৪) ও সামিন (৫) এবং মেয়ে সামিয়া (১৭)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার একটি বিয়েতে অংশ নিতে ট্রলারে করে স্বজনেরা কুমিল্লার হোমনা থেকে সোনারগাঁয়ের হারিয়া এলাকার দিকে আসছিলেন। ট্রলারটি মেঘনা নদীর সোনামই এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীরা পানিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নেমে বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হলেও চারজন নিখোঁজ থেকে যান।

দুর্ঘটনার পর উদ্ধার হওয়া কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত রায়েশা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পরিচালনাকারী সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, ‘দুপুর আনুমানিক দেড়টার দিকে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। তবে আমরা খবর পাই বিকেল ৪টা ৫০ মিনিটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত