সংবাদ

ট্রাম্পকে শারার রসিকতা, ‘ইসরায়েলকে নিউ জার্সি দিয়ে দিন’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

ট্রাম্পকে শারার রসিকতা, ‘ইসরায়েলকে নিউ জার্সি দিয়ে দিন’
জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

সিরিয়ার গোলান মালভূমি ইসরায়েলকে লিখে দেওয়ার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার নিজের অঙ্গরাজ্য নিউ জার্সি ইসরায়েলকে দিয়ে দেন- এমন কৌতুক করেছিলেন বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

আলোচনায় ট্রাম্পের প্রশংসা করে আল-শারা বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এমন একজন মানুষ যিনি সিরিয়ার পাশে দাঁড়িয়েছেন, সিরিয়াকে সমর্থন করেছেন এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।” তিনি আরও যোগ করেন, “আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং তার সঙ্গে আমার এক বিশেষ সম্পর্ক রয়েছে।”

হোয়াইট হাউস সফরের সময় ট্রাম্পের সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করে আল-শারা জানান, মার্কিন প্রেসিডেন্ট যখন গোলান মালভূমির ওপর ইসরায়েলি সার্বভৌমত্বের স্বীকৃতির বিষয়টি তুলেছিলেন, তখন তিনি ট্রাম্পকে এই কৌতুকটি করেছিলেন।

আল-শারা বলেন, “আমি তাকে বলেছিলাম- ইসরায়েলকে জমি দিতে আপনার যদি এতই আগ্রহ থাকে, তবে কেন আপনি তাদের নিউ জার্সি দিয়ে দিচ্ছেন না? কারণ আমি মনে করি নিউ জার্সি মূলত ডেমোক্র্যাটদের অধীনে এবং তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দেয় না, তাই এটি ইসরায়েলকে দিয়ে দেওয়াই আপনার জন্য ভালো হবে।”

সিরিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, “নিউ জার্সির মালিকানা হয়তো ট্রাম্পের থাকতে পারে, কিন্তু গোলান মালভূমির মালিকানা তাঁর নেই। কৌতুক যাই হোক না কেন, গোলান মালভূমি কেবল সেখানকার জনগণের। সিরিয়ার কোনো প্রেসিডেন্ট বা আমেরিকার কোনো প্রেসিডেন্টের এই ভূখণ্ড অন্য কাউকে দিয়ে দেওয়ার কোনো অধিকার নেই।”

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে রেখেছে ইসরায়েল এবং ১৯৮১ সালে তারা এটিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত ঘোষণা করে। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবের মাধ্যমে ইসরায়েলের এই পদক্ষেপকে ‘অবৈধ ও বাতিল’ ঘোষণা করা হয়েছিল।

বিশ্বের অধিকাংশ দেশই গোলানকে ইসরায়েলি সামরিক দখলে থাকা সিরিয়ার ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া এই অঞ্চলে ইসরায়েলি সার্বভৌমত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পকে শারার রসিকতা, ‘ইসরায়েলকে নিউ জার্সি দিয়ে দিন’

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত