সংবাদ

মানিকগঞ্জে স্কুলের ১০০ মিটারে সিগারেট বিক্রি করলেই জরিমানা

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

মানিকগঞ্জে স্কুলের ১০০ মিটারে সিগারেট বিক্রি করলেই জরিমানা
ছবি : সংবাদ

মানিকগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোনো দোকান বা বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই বিধান লঙ্ঘন করা হলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং আইন বাস্তবায়নে শিগগিরই জেলাজুড়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায়’ এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় জানানো হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মানিকগঞ্জে ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ১৯ জনকে ৩ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সভায় নতুন আইনি পরিবর্তন তুলে ধরে বলা হয়, তামাক নিয়ন্ত্রণ আইন অধিকতর শক্তিশালী করতে প্রণীত নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে পাবলিক প্লেস বা গণপরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার করলে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা করা হবে, যা পূর্বে ছিল ৩০০ টাকা।

জেলা প্রশাসক ও টাস্কফোর্স কমিটির সভাপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাক বিক্রি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ-আল-আজিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমেদসহ টাস্কফোর্স কমিটির অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে স্কুলের ১০০ মিটারে সিগারেট বিক্রি করলেই জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোনো দোকান বা বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই বিধান লঙ্ঘন করা হলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং আইন বাস্তবায়নে শিগগিরই জেলাজুড়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায়’ এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় জানানো হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মানিকগঞ্জে ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ১৯ জনকে ৩ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সভায় নতুন আইনি পরিবর্তন তুলে ধরে বলা হয়, তামাক নিয়ন্ত্রণ আইন অধিকতর শক্তিশালী করতে প্রণীত নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে পাবলিক প্লেস বা গণপরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার করলে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা করা হবে, যা পূর্বে ছিল ৩০০ টাকা।

জেলা প্রশাসক ও টাস্কফোর্স কমিটির সভাপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাক বিক্রি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ-আল-আজিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমেদসহ টাস্কফোর্স কমিটির অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত