সংবাদ

সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ
ছবি : সংবাদ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সারের ডিলার নিয়োগে আর্থিক অনিয়মের অভিযোগ কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলনের ছোট ভাই কিরণকে মারধর এবং ২৪ চত্বরে থাকা এমপির বিলবোর্ড ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চত্বর ও মডেল মসজিদ এলাকায় এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা পরিষদ এলাকার প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সার ডিলার নিয়োগ ও ফ্যামিলি কার্ড শুমারির গণনাকারী বাছাইয়ে স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগের অপসারণ ও উপজেলা পরিষদ ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয় একটি ফেসবুক আইডির মাধ্যমে। এ ঘোষণাকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন।

দুপুর ১২টার দিকে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে এমপির ছোট ভাই কিরণের নেতৃত্বে একটি দল যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে সঙ্গীরা ছত্রভঙ্গ হয়ে যান এবং ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা কিরণকে মারধর করেন। পরে বেলা পৌনে একটার দিকে চব্বিশের চত্বরে স্থাপিত স্থানীয় সংসদ সদস্যের বিশালাকার বিলবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা থেকে ঘেরাও কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছাইফুল ইসলাম বাদল বলেন, ‘উপজেলা পরিষদ ঘেরাও করার চক্রান্ত করেছিল জামায়াত-শিবিরের লোকজন। সাধারণ জনগণ ও বিএনপির নেতা-কর্মীরা তা প্রতিহত করেছেন। সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়নি। জামায়াত-শিবিরের যেকোনো অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’

তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করে জামায়াতের শূরার সদস্য মো. আব্দুল মজিদ বলেন, ‘পরিষদ ঘেরাওয়ের কর্মসূচির সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক ছিল না। তা ছাড়া কিরণও আমাদের দলের কেউ নন। তবে প্রকাশ্যে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক।’

এদিকে সাধারণ কৃষকদের আশঙ্কা, ডিলার নিয়োগে দুর্নীতি বা অনিয়ম হলে বাজারে সারের সংকট দেখা দিতে পারে। তাই ডি

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত