সংবাদ

রাজধানীর একাধিক এলাকায় আজ ছয় ঘণ্টা গ্যাস বন্ধ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম

রাজধানীর একাধিক এলাকায় আজ ছয় ঘণ্টা গ্যাস বন্ধ
ছবি : সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানী ঢাকার একাংশে শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ মিলবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ডেমরা, সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর ও সুকুসি এলাকায় গ্যাস থাকবে না।

একই সময়ে কাঁচপুর ব্রিজের পূর্ব এলাকা থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত অংশ এবং শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণি, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপাড় মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও স্থায়ীভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস আরও জানিয়েছে, নির্ধারিত এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের সংযোগ বন্ধ থাকার পাশাপাশি এর আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা চাপ কম থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর একাধিক এলাকায় আজ ছয় ঘণ্টা গ্যাস বন্ধ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানী ঢাকার একাংশে শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ মিলবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ডেমরা, সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর ও সুকুসি এলাকায় গ্যাস থাকবে না।

একই সময়ে কাঁচপুর ব্রিজের পূর্ব এলাকা থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত অংশ এবং শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণি, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপাড় মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও স্থায়ীভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস আরও জানিয়েছে, নির্ধারিত এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের সংযোগ বন্ধ থাকার পাশাপাশি এর আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা চাপ কম থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত