সংবাদ

অষ্টম শ্রেণি পাসেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

অষ্টম শ্রেণি পাসেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ ও অনুষদে বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩৯টি পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অষ্টম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীদের জন্যও রয়েছে আবেদনের সুযোগ।

আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু। আবেদন করা যাবে ১৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে

নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ধরনের পদ রাখা হয়েছে। ফলে পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত আলাদা। অষ্টম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। নির্বাচিতদের কর্মস্থল হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

যেভাবে আবেদন করতে হবে

আবেদন করতে হবে শুধু অনলাইনে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল ছবি এবং ৩০০×৮০ পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

নির্ধারিত সময়ের পর পাঠানো আবেদন কিংবা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না

শুধু অনলাইনে আবেদন করলেই শেষ নয়

আবেদন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনলাইনে ফরম পূরণের পর সেটি প্রিন্ট করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।

১ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদনপত্রের ১০ সেট এবং ১১ থেকে ৩৯ নম্বর পদের জন্য ৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।

পদভেদে আবেদন ফি

আবেদন ফি পদের ক্রমিক নম্বর অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। অনলাইনে পরীক্ষার ফি হিসেবে—

১–১০ নম্বর পদ: ৬০০ টাকা

১১–১৭ নম্বর পদ: ৩০০ টাকা

১৮–৩৯ নম্বর পদ: ২০০ টাকা

আবেদন ফি অফেরতযোগ্য

আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য

প্রতিষ্ঠান: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
মোট পদ: ৩৯টি
মোট নিয়োগ: ১০৮ জন
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আবেদন শুরু: ২৬ সেপ্টেম্বর, সকাল ৯টা
আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর, রাত ১১টা ৫৯ মিনিট
আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি

আগ্রহী প্রার্থীরা যোগ্যতা, পদভিত্তিক শর্ত ও অন্যান্য তথ্য জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ওয়েবসাইট

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অষ্টম শ্রেণি পাসেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত