হালকা ওজনের সঙ্গে শক্তিশালী কম্পিউটিং সুবিধা-দুটির সমন্বয়ে বাংলাদেশের বাজারে আসুস এক্সপার্টবুক বি৯ আলট্রা সিরিজের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। করপোরেট কর্মকর্তা, ব্যবসায়ী, নির্বাহী এবং উচ্চক্ষমতার কম্পিউটিং প্রয়োজন এমন ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি এ সিরিজের ল্যাপটপের ওজন মাত্র ৯৯০ গ্রাম।
প্রসেসর ও এআই সক্ষমতা
এক্সপার্টবুক বি৯ আলট্রার বিভিন্ন মডেলে রয়েছে ইনটেল কোর আলট্রা ৫ ৩২৫, আলট্রা এক্স৭ ৩৫৮এইচ ও আলট্রা এক্স৯ ৩৮৮এইচ প্রসেসর। গ্রাফিকসের জন্য রয়েছে ইনটেল আর্ক জিপিইউ। ফলে দৈনন্দিন কাজের পাশাপাশি এআইভিত্তিক কম্পিউটিং ও তুলনামূলক ভারী কাজ পরিচালনার সুবিধা পাওয়া যাবে।
কনফিগারেশন অনুযায়ী এতে রয়েছে ১৬ বা ৩২ জিবি র্যাম এবং ৫১২ জিবি থেকে ১ টেরাবাইট এসএসডি।
৩কে টাচ ডিসপ্লে
ল্যাপটপটিতে রয়েছে ১৪ ইঞ্চির ডব্লিউকিউএক্সজিএ+ (২৮৮০×১৮০০) রেজল্যুশনের ৩কে ট্যানডেম ওএলইডি টাচ ডিসপ্লে। এতে সর্বোচ্চ ৬০০ থেকে ১ হাজার ৪০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে।
ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ও গরিলা ম্যাট। ৯১ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাতের পাশাপাশি ম্যাগনেসিয়াম-অ্যালুমিনিয়াম অ্যালয় বডিতে রয়েছে ন্যানো সিরামিক প্রযুক্তি ও স্ক্র্যাচ প্রতিরোধের সুবিধা।
ল্যাপটপটি মর্ন গ্রে ও জেট ফগ-এই দুই রঙে পাওয়া যাচ্ছে।
সংযোগ ও নিরাপত্তায় গুরুত্ব
দ্রুতগতির সংযোগের জন্য এতে রয়েছে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬.০, থান্ডারবোল্ট ৪, ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-এ এবং এইচডিএমআই ২.১ পোর্ট।
করপোরেট ও পেশাগত কাজে তথ্যের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। এতে রয়েছে আইআর ক্যামেরা, প্রাইভেসি শাটার, উইন্ডোজ হ্যালো, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বায়োস প্রোটেকশন এবং টিপিএম ২.০।
ব্যাটারি ও অন্যান্য সুবিধা
এক্সপার্টবুক বি৯ আলট্রায় রয়েছে ৭০ ওয়াট-আওয়ার ব্যাটারি এবং ৯০ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। ব্যবহারের সুবিধার জন্য এতে ব্যাকলিট কিবোর্ড ও হ্যাপটিক টাচপ্যাড রাখা হয়েছে।
অডিওর জন্য রয়েছে ডলবি অ্যাটমস সমর্থিত ছয়টি স্পিকার। পণ্যটির সঙ্গে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি।
বাংলাদেশের বাজারে দাম
গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে আসুস এক্সপার্টবুক বি৯ আলট্রা সিরিজের ল্যাপটপ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫২ হাজার টাকা।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন