ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যান্ত্রিক ত্রুটি নিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শুক্রবার(২৫ সেপ্টেম্বর) বেলা ৪ টার দিকে শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে খুলনা থেকে ঢাকাগামী পালকি পরিবহনের বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার সড়কে থামানো ছিল।
এসময় পেছন থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস সজোরে পালকি পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেও পালকি পরিবহনের তিন যাত্রীর মৃত্যু হয়। এসময় উভয় পরিবহনের কমপক্ষে আরো ১০ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে এক্সপ্রেসওয়ের এক পাশে পার্কিং করে রাখা হয়েছিল পালকি পরিবহনের একটি বাস। চালক ও হেলপার গাড়ির চাকা মেরামতের কাজ করছিলেন।
এ সময় বরগুনা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনের বাসটিকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি বাসই মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাঁচ্চরের রয়েল হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবু জাফর জানান, বিকেল ৩টা ৫০ মিনিটে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযানে নামে। ক্ষতিগ্রস্ত বাস দুটি সরিয়ে সড়ক চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধার অভিযান ও প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় সনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন