সংবাদ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনই কাজ করতে হবে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনই কাজ করতে হবে

​ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে এখন থেকেই সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই চিন্তা করে কাজ করতে হবে। শুধু নিজের জন্য চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান ও শ্রদ্ধা করবে না।
​শনিবার (২৬ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত স্কাউট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
​শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, শিক্ষার সঙ্গে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়টি জড়িত। শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, শিক্ষা মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে এবং সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়। মানবিক কল্যাণে কী করতে হবে, শিক্ষার মাধ্যমে সেটিও জানা যায়।

​নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করে তিনি উল্লেখ করেন, নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই শিক্ষার পাশাপাশি চরিত্র ও নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। স্কাউটের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি গুরুত্ব দিতে হবে। সমাজের সব জায়গায় স্কাউটের কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া উচিত।

​তরুণসমাজকে সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে মাদকের বিস্তার বেড়েছে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে কীভাবে রক্ষা করা যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি তরুণদের রাজনীতির বাইরে সামাজিক, ধর্মীয়, খেলাধুলা ও মানবিক কাজে বেশি করে যুক্ত হওয়ার পরামর্শ দেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা এবং সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মাঈন উদ্দিন পাঠানসহ স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনই কাজ করতে হবে

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত