সংবাদ

সৌদি ও ইউএইর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম

সৌদি ও ইউএইর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং বহুমাত্রিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর আলোকপাত করা হয়।

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী। আলোচনায় দুদেশের দীর্ঘদিনের সুসম্পর্ককে আরও গতিশীল ও বহুমুখী করার তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ইতিবাচক কথা বলেন উভয় নেতা। রিয়াদের পক্ষ থেকে ঢাকার সাথে অংশীদারত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়।

একই দিনে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইউএইর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, নতুন অর্থনৈতিক অংশীদারত্ব, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। উভয় দেশেই বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামীতে আরও কার্যকর ও প্রসারিত করতে সম্মত হন শীর্ষ প্রতিনিধিরা।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সৌদি ও ইউএইর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং বহুমাত্রিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর আলোকপাত করা হয়।

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী। আলোচনায় দুদেশের দীর্ঘদিনের সুসম্পর্ককে আরও গতিশীল ও বহুমুখী করার তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ইতিবাচক কথা বলেন উভয় নেতা। রিয়াদের পক্ষ থেকে ঢাকার সাথে অংশীদারত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়।

একই দিনে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইউএইর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, নতুন অর্থনৈতিক অংশীদারত্ব, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। উভয় দেশেই বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামীতে আরও কার্যকর ও প্রসারিত করতে সম্মত হন শীর্ষ প্রতিনিধিরা।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত