সংবাদ

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৪০) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্ত দিয়ে পাঁচ-সাত জনের একটি দল গরু পাচার করতে গেলে বিএসএফ তাদের গুলি চালায়। এতে আলী হোসেন নিহত হন। বিএসএফ তার লাশ নিয়ে যায়।

৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ধবলগুড়ি সীমান্তে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৪০) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্ত দিয়ে পাঁচ-সাত জনের একটি দল গরু পাচার করতে গেলে বিএসএফ তাদের গুলি চালায়। এতে আলী হোসেন নিহত হন। বিএসএফ তার লাশ নিয়ে যায়।

৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ধবলগুড়ি সীমান্তে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত