সংবাদ

ডাকাত বলে চিৎকার করায় শাশুড়ি খুন, পুত্রবধূ আহত

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

ডাকাত বলে চিৎকার করায় শাশুড়ি খুন, পুত্রবধূ আহত
ডাকাতির সময় ঘরে তছনছ।

গাজীপুরে গভীর রাতে ডাকাতির ঘটনায় শাশুড়িকে গলাটিপে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হয়েছেন পুত্রবধূ। ডাকাতরা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

বুধবার (৭ এপ্রিল) রাতে সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার মধ্যপাড়া এলাকার আনিস উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আসমা আক্তারের স্বামী ও ছেলে স্থানীয় দুটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো রাতে তারা ডিউটিতে চলে যান। রাতের কোনো এক সময় ডাকাতদল বাড়িতে ঢুকে ঘরের বাক্স ভেঙে প্রায় ৩ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

এসময় আসমা আক্তার ও তার পুত্রবধূ আরিফা আক্তার চিৎকার করলে ডাকাতরা আসমাকে গলাটিপে হত্যা করে। আর পুত্রবধূ আরিফাকে ভারী কিছু দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। 

সকালে ডিউটি শেষে বাড়ি ফিরে ছেলে সাকিব ঘরে ঢুকে মায়ের মরদেহ এবং অচেতন অবস্থায় স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত আরিফাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

ডাকাত বলে চিৎকার করায় শাশুড়ি খুন, পুত্রবধূ আহত

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরে গভীর রাতে ডাকাতির ঘটনায় শাশুড়িকে গলাটিপে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হয়েছেন পুত্রবধূ। ডাকাতরা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

বুধবার (৭ এপ্রিল) রাতে সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার মধ্যপাড়া এলাকার আনিস উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আসমা আক্তারের স্বামী ও ছেলে স্থানীয় দুটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো রাতে তারা ডিউটিতে চলে যান। রাতের কোনো এক সময় ডাকাতদল বাড়িতে ঢুকে ঘরের বাক্স ভেঙে প্রায় ৩ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

এসময় আসমা আক্তার ও তার পুত্রবধূ আরিফা আক্তার চিৎকার করলে ডাকাতরা আসমাকে গলাটিপে হত্যা করে। আর পুত্রবধূ আরিফাকে ভারী কিছু দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। 

সকালে ডিউটি শেষে বাড়ি ফিরে ছেলে সাকিব ঘরে ঢুকে মায়ের মরদেহ এবং অচেতন অবস্থায় স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত আরিফাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত