চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ে পথ হারিয়ে ফেলা দুই তরুণ পর্যটককে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ। প্রায় ছয় ঘণ্টার দীর্ঘ উদ্ধার অভিযান শেষে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পন্থিছিলা এলাকার ‘ঝরঝরি ঝরনা’সংলগ্ন গহিন বন থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তরুণরা হলেন চট্টগ্রাম নগরীর ফ্রিপোর্ট এলাকার বাসিন্দা শ্রাবণ দেব (১৯) এবং মো. সিয়াম (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম শহর থেকে দুই সহপাঠী সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকার প্রাকৃতি সৌন্দর্যমণ্ডিত ঝরঝরি ঝরনা দেখতে যান। ভ্রমণ শেষে ফেরার পথে পাহাড়ি রাস্তায় দিক হারিয়ে তাঁরা গহিন বনে আটকে পড়েন। একপর্যায়ে মোবাইলের নেটওয়ার্ক না থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরবর্তীকালে দীর্ঘ চেষ্টার পর মোবাইলে সংযোগ পেলে তারা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে সাহায্য চান। তথ্য পেয়ে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ স্থানীয় পথপ্রদর্শক ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ শিক্ষার্থীদের অবস্থান চিহ্নিত করে। পরে টানা ছয় ঘণ্টার অভিযান চালিয়ে রাত ১১টার দিকে অক্ষত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পরই পুলিশের একটি দল দ্রুত অভিযানে নামে। তরুণদের উদ্ধার করে প্রাথমিক সেবা দেওয়ার পর রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন