সংবাদ

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিহতের আহ্বান বিএনপির

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিহতের আহ্বান বিএনপির
ছবি : সংবাদ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের রাজবাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে জেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা আজিজুর রহমান পেরা, আব্দুল মোতালিব, হুমায়ুন কবির মাস্টার, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না ও জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাসহ জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির আড়ালে সন্ত্রাস, নৈরাজ্য ও জনজীবনে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এর আগে বিভিন্ন উপজেলা ও বিএনপির বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন।

সমাবেশ শেষে কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজবাড়ী রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিহতের আহ্বান বিএনপির

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত