রাজশাহীতে আবদুল বারী (৪০) নামের এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে তার দোকানে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় যান। তারা বারীর দোকানে গিয়ে টাকা ভাঙাতে চান। বারী তা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়।
স্বজনদের অভিযোগ, এর জের ধরে রাত পৌনে দুইটার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর দোকানের সামনে আসে। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
দোকানে আগুন ধরে গেলে বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন