সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান
ছবি : সংগৃহীত

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত এই অভিযানের বিষয়টি রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

তিনি জানান, জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা নগরীসহ প্রতিটি থানা এলাকার যেসব স্থানে কিশোরদের উৎপাত রয়েছে, সেগুলোতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

এই কর্মকর্তা আরও জানান, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত এই অভিযানের বিষয়টি রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

তিনি জানান, জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা নগরীসহ প্রতিটি থানা এলাকার যেসব স্থানে কিশোরদের উৎপাত রয়েছে, সেগুলোতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

এই কর্মকর্তা আরও জানান, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত