কুড়িগ্রামে সমাজসেবা অধিদপ্তরের সেবার মান মূল্যায়ন এবং সরকারি সেবা পেতে সাধারণ মানুষের নানা সমস্যা ও তা সমাধানের লক্ষ্যে এক উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে এই শুনানি অনুষ্ঠিত হয়।
স্থানীয় বেসরকারি সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট’-এর ‘এমপাওয়ারিং ভালনারেবল ওমেন ইন কুড়িগ্রাম’ প্রকল্পের আওতায় এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর আর্থিক সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণশুনানিতে হলোখানা ও পাঁচগাছী ইউনিয়নের শতাধিক নারী অংশ নেন এবং সরকারি বিভিন্ন সেবা নিয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।
অনুষ্ঠানে নারীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান ও হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা। এ সময় সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী রাশেদুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী কার্তিক চন্দ্র সেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন