সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে জোয়ারের পানির চাপে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
জোয়ারের তোড়ে ভাঙন মারাত্মক রূপ নেওয়ায় প্রশাসনের অপেক্ষায় না থেকে স্থানীয় অধিবাসীরা স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ শুরু করেছেন। বস্তা, মাটি ও দেশীয় উপকরণ ব্যবহার করে ক্ষয়ক্ষতি ঠেকানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা।
এলাকাবাসী জানান, বাঁধটি ভেঙে গেলে শ্রীপুর-কুড়িকাহুনিয়াসহ আশপাশের কয়েক গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও মৎস্যঘের নোনা পানিতে তলিয়ে যাবে। একই সঙ্গে এলাকায় তীব্র সুপেয় পানির সংকট দেখা দেবে। এ কারণে সাময়িক মেরামতের পাশাপাশি টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া জানান, খবর পেয়ে তিনি অকুস্থল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন