মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাত থেকে মোল্লাকান্দির নয়াকান্দি ও নতুন আমঘাটা গ্রামে দফায় দফায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ ও নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়নের চার থেকে পাঁচটি গ্রামে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন - দিদার শিকদার (৪৫), সানি সর্দার (২৫), বোরহান শিকদার (৪৭) ও দিদার ঢালী (৪৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফজরের নামাজের আগে থেকে নয়াকান্দি ও নতুন আমঘাটা গ্রামে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আতঙ্ক সৃষ্টির পর প্রতিপক্ষকে গ্রাম থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গেলেও দুই পক্ষের লোকজন নিরাপদ স্থানে অবস্থান নিয়ে থেমে থেমে ককটেল বিস্ফোরণ অব্যাহত রাখে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিমউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে দুই পক্ষে কে বা কারা এ ঘটনার নেতৃত্ব দিচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে এবং ওই বিরোধের জের ধরেই এই সংঘর্ষ বেঁধেছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন