সংবাদ

ভৈরব নদ থেকে মাথা বিচ্ছিন্ন পচা লাশ উদ্ধার

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

ভৈরব নদ থেকে মাথা বিচ্ছিন্ন পচা লাশ উদ্ধার
বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদ থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। ছবি : সংবাদ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভৈরব নদ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মাথা বিচ্ছিন্ন ও গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। শরীরের কোথাও কোনো পোশাক ছিল না।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফকিরহাট উপজেলার মানসা এলাকায় ভৈরব নদে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে নদ থেকে মাথা ছাড়া লাশটি ডাঙায় তোলে। খবর পেয়ে নদের তীরে উৎসুক মানুষের ভিড় জমে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, পানি থেকে তোলার পর দেখা যায় লাশের শরীর থেকে মাথা পুরোপুরি বিচ্ছিন্ন এবং এতে পচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। ভৈরব নদের বিস্তার বাগেরহাট থেকে যশোর পর্যন্ত। দুষ্কৃতকারীরা দূরের কোথাও এই ব্যক্তিকে হত্যার পর মাথা কেটে শরীর নদে ফেলে দিয়ে থাকতে পারে।

ওসি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ ও সময় নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভৈরব নদ থেকে মাথা বিচ্ছিন্ন পচা লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভৈরব নদ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মাথা বিচ্ছিন্ন ও গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। শরীরের কোথাও কোনো পোশাক ছিল না।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফকিরহাট উপজেলার মানসা এলাকায় ভৈরব নদে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে নদ থেকে মাথা ছাড়া লাশটি ডাঙায় তোলে। খবর পেয়ে নদের তীরে উৎসুক মানুষের ভিড় জমে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, পানি থেকে তোলার পর দেখা যায় লাশের শরীর থেকে মাথা পুরোপুরি বিচ্ছিন্ন এবং এতে পচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। ভৈরব নদের বিস্তার বাগেরহাট থেকে যশোর পর্যন্ত। দুষ্কৃতকারীরা দূরের কোথাও এই ব্যক্তিকে হত্যার পর মাথা কেটে শরীর নদে ফেলে দিয়ে থাকতে পারে।

ওসি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ ও সময় নিশ্চিত হওয়া যাবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত