সংবাদ

লড়াই ছাড়াই সেমিফাইনালের টিকিট ভারতের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

লড়াই ছাড়াই সেমিফাইনালের টিকিট ভারতের
ছবি : সংগৃহীত

এশিয়ান গেমস ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠেই নামতে হয়নি ভারতকে। টানা বর্ষণ ও অনুপযুক্ত আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগেই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত জানান আম্পায়ারেরা। ফলে কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। পক্ষান্তরে কোয়ার্টার ফাইনালেই স্বপ্নভঙ্গ হলো আফগানিস্তানের।

জাপানের নিশিনেতে সোমবার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সূচি ছিল। তবে আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় টস করাও সম্ভব হয়নি।

এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, ম্যাচ পরিত্যক্ত হলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সিডিংয়ের ভিত্তিতে এগিয়ে থাকা দল পরবর্তী রাউন্ডে উন্নীত হয়। সেই সুবিধায় সেরা চারে জায়গা নিশ্চিত করে ভারত। উল্লেখ্য, টুর্নামেন্টের র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ চার দল–ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়।

সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচটিও যদি বৃষ্টির পেটে যায়, তবে র‍্যাঙ্কিংয়ের মারপ্যাঁচে সেমিফাইনালে চলে যাবে শ্রীলঙ্কা।

এর আগে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ও হংকংয়ের ম্যাচটিও একই কারণে টস ছাড়া পরিত্যক্ত হয়। ফলে র‍্যাঙ্কিংয়ের সুবিধায় সেমিফাইনালে পৌঁছে যায় পাকিস্তান।

আফগানদের জন্য ভারতের বিরুদ্ধে বৃষ্টিতে কপাল পোড়ার ঘটনা এবারই প্রথম নয়। টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে এই দুই দলের লড়াই বৃষ্টির কারণে ভেস্তে গেল। এর আগে ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসের ফাইনালেও একই পরিণতি দেখেছিল দল দুটি।

সেবার ফাইনালে আফগানিস্তানের ইনিংসের ১৮.২ ওভারের মাথায় বৃষ্টি নামলে আর খেলা শুরু করা যায়নি। ফলে উচ্চতর সিডিংয়ের সুবিধায় ভারতকে স্বর্ণপদক বিজয়ী ঘোষণা করা হয়েছিল এবং আফগানিস্তানকে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।

দুই বছর পর পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আগের বার ফাইনাল হলেও এবার কোয়ার্টার ফাইনালেই বৃষ্টির বাঁধায় বিদায় নিতে হলো আফগানদের। আর কোনো লড়াই ছাড়াই সেমিফাইনালের টিকিট পেয়ে গেল ভারত।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

লড়াই ছাড়াই সেমিফাইনালের টিকিট ভারতের

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত