সংবাদ

চুয়াডাঙ্গা সীমান্তে পিস্তল, গুলি ও মাদক জব্দ করেছে বিজিবি

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

চুয়াডাঙ্গা সীমান্তে পিস্তল, গুলি ও মাদক জব্দ করেছে বিজিবি
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত এলাকা থেকে একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল ইসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ ভেতরে আমবাগানের মধ্যে এক চোরাকারবারীকে ধাওয়া করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী একটি লাল নেটের বস্তা ফেলে সীমান্ত শূন্য রেখা অতিক্রম করে ভারতের দিকে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৭৮ বোতল ইসকাফ সিরাপ এবং স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১টি দেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গা সীমান্তে পিস্তল, গুলি ও মাদক জব্দ করেছে বিজিবি

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত এলাকা থেকে একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল ইসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ ভেতরে আমবাগানের মধ্যে এক চোরাকারবারীকে ধাওয়া করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী একটি লাল নেটের বস্তা ফেলে সীমান্ত শূন্য রেখা অতিক্রম করে ভারতের দিকে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৭৮ বোতল ইসকাফ সিরাপ এবং স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১টি দেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত