সংবাদ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‍্যালি ও আলোচনা সভা
ছবি : সংবাদ

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের এই যুগে নাগরিকদের কাছে সঠিক, নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। প্রযুক্তির সুফলের পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর যে প্রবণতা তৈরি হয়েছে, তা রোধে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ এবং ব্যাপক জনসচেতনতা প্রয়োজন।

বক্তারা আরও উল্লেখ করেন, যেকোনো প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন একটি শক্তিশালী হাতিয়ার। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ যত বাড়বে, একটি জবাবদিহিমূলক সমাজ গঠনের পথ ততই সুগম হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সামাজিক সংগঠক পল্টু বাসার, কোস্টাল সংস্থার প্রতিনিধি শাহীন এবং স্থানীয় দুটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

টিআইবির প্রবন্ধ উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত