কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১-এর সিপিসি-২ দল।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শাকতলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদর্শ সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. ছামির ইসলাম (২০) এবং গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনজুরুল ইসলাম (৩০)।
সংবাদ সম্মেলনে মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২-এর একটি দল গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুই যুবককে আটকের পর তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন