সংবাদ

পাহাড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু

সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

পাহাড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু
ছবি : সংবাদ

বান্দরবানে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন রোগী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বান্দরবান সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯ জন। এ নিয়ে চলতি বছরে জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়িসহ সাত উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৪ জন।

এদিকে হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বান্দরবান সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে দেখা দিয়েছে শয্যা সংকট। জায়গা না থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাশাপাশি চিকিৎসক সংকটের কারণে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদেরও পোহাতে হচ্ছে ভোগান্তি।

চিকিৎসকরা বলছেন, পাহাড়ি এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এডিস মশার প্রজনন বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রতিদিনই নতুন করে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অনেকে।

তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জ্বরসহ ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন রোগী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বান্দরবান সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯ জন। এ নিয়ে চলতি বছরে জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়িসহ সাত উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৪ জন।

এদিকে হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বান্দরবান সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে দেখা দিয়েছে শয্যা সংকট। জায়গা না থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাশাপাশি চিকিৎসক সংকটের কারণে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদেরও পোহাতে হচ্ছে ভোগান্তি।

চিকিৎসকরা বলছেন, পাহাড়ি এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এডিস মশার প্রজনন বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রতিদিনই নতুন করে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অনেকে।

তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জ্বরসহ ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত