সংবাদ
সংবাদ

রাঙ্গাবালীতে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ এএম

রাঙ্গাবালীতে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
ছবি : সংবাদ

জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যম সচেতনতা (মিডিয়া লিটারেসি) বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে তরুণ-তরুণীদের নিয়ে দিনব্যাপী এক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার তিনটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন—রাঙ্গাবালী উপজেলা যুব ফোরাম, রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটি ও রাঙ্গাবালী বিডি ক্লিন—এর যৌথ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে পরিচালিত ‘সমতায় তারুণ্য’ (Shomotay Tarunno Project) উদ্যোগের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে তিনটি সংগঠনের প্রায় ৩৫ জন তরুণ-তরুণী স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ কর্মশালায় জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গভিত্তিক প্রচলিত সামাজিক ধারণা, ডিজিটাল ও সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম সচেতনতা এবং সামাজিক অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা ও সেশন পরিচালিত হয়। পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকা, গুজব ও ভুল তথ্য শনাক্ত করা এবং স্থানীয় সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণদের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন রাঙ্গাবালী উপজেলা যুব ফোরামের সভাপতি এইচ এম সাইমুন শিকদার, রাঙ্গাবালী উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক মো. রাকিব, রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক মো. তারিকুল ইসলাম শ্বরন, রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটির সিনিয়র সদস্য ইশতিয়াক আশ্রাফুল এবং রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটির কার্য নির্বাহী সদস্য সুমাইয়া হোসেন।

বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় নারী-পুরুষের সমান অধিকার, বৈষম্যহীন পরিবেশ গঠন এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের গুরুত্ব উঠে আসে।

আয়োজক সংগঠনগুলোর প্রতিনিধিরা জানান, তরুণদের শুধু সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করাই নয়, বরং সমস্যা চিহ্নিত করা, দায়িত্বশীলভাবে মতামত প্রকাশ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় তাদের সক্ষম করে তোলাই এ যৌথ কর্মশালার মূল লক্ষ্য। ভবিষ্যতেও এলাকার জনকল্যাণমূলক ও সামাজিক উন্নয়নে এই তিন সংগঠনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত