সংবাদ
সংবাদ

সবজি-মাছে স্বস্তি, চাল-তেলে টানাপোড়েন

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

সবজি-মাছে স্বস্তি, চাল-তেলে টানাপোড়েন
চট্টগ্রামের খুচরা বাজারে স্বস্তির হাওয়া।

শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ ও সামুদ্রিক মাছের দাম কিছুটা কমায় চট্টগ্রামের খুচরা বাজারে স্বস্তির হাওয়া লেগেছে। তবে চাল, ডাল, ভোজ্যতেল ও মসলার চড়া দাম এবং মাংস ও ভালো মানের মাছের নাগালের বাইরে থাকা দামের কারণে সাধারণ ক্রেতারা এখনো স্বস্তিতে নেই। এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের কেনাকাটায় কিছুটা স্বস্তি আনতে সুপারশপ ‘দ্য বাস্কেট’ চালু করেছে ‘পিক অব দ্য উইক’ অফার।

শুক্রবার (১৩নভেম্বর) নগরীর রেয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, বকশিরহাট ও চাক্তাইয়ের বাজারে  খোঁজ নিয়ে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ফুলকপি ও বাঁধাকপির দাম কেজিতে ১০ টাকা কমে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন, বরবটি, পটোল ও ওলকপি মিলছে ৪০ টাকায়। দুই সপ্তাহ আগের ১২০ থেকে ১৫০ টাকা কেজির শিম এখন নেমে এসেছে ৫০ থেকে ৬০ টাকায়। এছাড়া আলু ২৫ থেকে ৩৫, টমেটো ৬০, পেঁপে ২০, মিষ্টিকুমড়া ২৫ থেকে ৩০, কাঁচামরিচ ৪০ থেকে ৫০ এবং শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি আড়তদার সমিতির সাধারণ সম্পাদক শিবলী ফারুক গণমাধ্যমকে জানান, বাজারে শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় কিছু সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে।

অন্যদিকে, সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ায় কমেছে বেশ কয়েকটি পদের দাম। লইট্টা, পোয়া, ফাইস্যা, ছুরি, ছোট চিংড়ি, কাঁকড়া, বাটা ও নারকেলি মাছ ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে পোয়া মাছের দাম ছিল ২০০ থেকে ২৫০ টাকা। তবে রুই (২৮০-৫৫০ টাকা), কাতলা (৩০০-৬৫০ টাকা), পাঙাশ (১৫০-২০০ টাকা), তেলাপিয়া (১৪০-২০০ টাকা) ও ইলিশ (৫৫০-২৮০০ টাকা) চড়া দামেই বিক্রি হচ্ছে। 

ভালো মানের মাছ কিনতে বাড়তি খরচ নিয়ে বহদ্দারহাটের ক্রেতা জিয়াউল হক বলেন, “কেজিতে ৩০০ টাকার বেশি খরচ করে মাছ কেনা কঠিন, তাই অনেক সময় মাছ বাদ দিয়ে সবজি ও ডিম কিনতে হচ্ছে।”

ব্রয়লার মুরগি ১৫৫ থেকে ১৬০ টাকা কেজি বিক্রি হলেও সোনালি মুরগি ৩০০ থেকে ৩৪০ এবং পাকিস্তানি মোরগ ৩০০ টাকায় উঠেছে। ফার্মের লাল ডিমের ডজন ১৩০ টাকা। গরুর মাংস ৭৫০ থেকে ৯০০ টাকা এবং খাসি ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। চালের বাজারে খোলা চিনিগুঁড়া চাল ১৫০ থেকে ১৮০ টাকায় নেমেছে। তবে আমদানির সাদা চাল ৫০ থেকে ৫৫ টাকা এবং চিকন আমন চাল ৭৪ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল ১৮৯ থেকে ১৯০ এবং বোতলজাত সয়াবিন ২০৫ থেকে ২১০ টাকা লিটারে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ ও আদা ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিত্যপণ্যের এই বাড়তি চাপের বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে সুপারশপ দ্য বাস্কেট মাংস, মাছ, ফলমূল, চাল, ভোজ্যতেল, দুধ, চা, মধু ও মসলাসহ বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে।

প্রতিষ্ঠানটির ‘পিক অব দ্য উইক’ অফারে ফার্মের গরুর মাংস ৭৯৯ টাকা (নিয়মিত ৮২০ টাকা), ব্রয়লার মুরগি ও চিকেন উইংস প্রতি কেজি ৩০৯ টাকা এবং দেশি মুরগি ৭৬৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফলমূলের মধ্যে মাল্টা ৩৩৫, ডালিম ৬১৯, গালা আপেল ৪৮৫ এবং দেশি পেঁপে ১৫০ টাকা কেজি। এছাড়া প্রিমিয়াম চিনিগুঁড়া চালে ১৫, কাটারীভোগে ১৬ এবং জিরাশাইলে ১৪ টাকা ছাড় দেওয়া হচ্ছে। 

পাঁচ লিটারের স্টারশিপ সয়াবিন তেল ১০০০ টাকা থেকে কমিয়ে ৯৮০ টাকা করা হয়েছে। মাছের তালিকায় মাঝারি কাতলা ৩৬৯, তেলাপিয়া ৩৪০, মৃগেল ৩৩০ এবং কার্পু ৩২০ টাকা কেজি দরে মিলছে।

দুধ, চা ও মধুর বাজারেও রয়েছে বিশেষ ছাড়। প্রাণ ফুল ক্রিম ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের (৫০০ গ্রাম) প্যাকে ৫০ টাকা এবং সিলন ব্ল্যাক টি প্যাকে ৪০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। মধুর মধ্যে ডাবর হানি (২৫০ গ্রাম) ৪১ টাকা এবং সরিষার মধু (২০০ গ্রাম) ৬১ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে, যা নির্বাচিত পণ্যের মধ্যে সর্বোচ্চ মূল্যছাড়। 

এছাড়া মেহরান চিকেন টিক্কা মসলা, বিভিন্ন চকলেট, চ্যাপি সস, রাজা দেশি পরোটা এবং কান্ট্রি ন্যাচারালের নির্দিষ্ট পণ্যে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এই অফারের আওতায় নির্বাচিত পণ্যে সর্বোচ্চ ৬১ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সবজি-মাছে স্বস্তি, চাল-তেলে টানাপোড়েন

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত