মুন্সীগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ও নাশকতার সন্দেহে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের উত্তর ইসলামপুর ফরাজি বাড়ির ঘাট ও মোল্লারচর এলাকা থেকে আটক করা হয়।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজ পাঠানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা অভিযান চালিয়ে নাশকতার সন্দেহে তাদের আটক করেন। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন জানান, এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। সঠিক প্রমাণ ও তথ্য নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাব।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন