নওগাঁর পত্নীতলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হেলাল উদ্দিন (৫১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. নাফিজকে (২০) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ওষুধের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন তার ছোট ছেলে মো. সাহেদ হোসেনের (১৯) জ্বরের চিকিৎসার জন্য ১১ নভেম্বর রাতে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরদিন ছেলের ওষুধ কেনার জন্য হাসপাতালের সামনে একটি ওষুধের দোকানে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আহত হেলাল উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নাফিজকে আটক করা হয়েছে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন