সংবাদ

শ্বশুরবাড়িতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

শ্বশুরবাড়িতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
ছবি : সংবাদ

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে তামান্না ইসলাম তন্নি (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মো. রোমান মিয়াকে (২৪) তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানা-পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের উত্তর খিলগাতি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত তন্নি উত্তর খিলগাতি গ্রামের প্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে। গ্রেপ্তারকৃত রোমান মিয়া মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শিবরামবাড়ি গ্রামের তুলা মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে পারিবারিকভাবে রোমান ও তন্নির বিয়ে হয়। মঙ্গলবার রাতে রোমান তার শ্বশুরবাড়িতে স্ত্রীর ঘরেই ছিলেন। রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে গভীর রাতে রোমান শ্বশুরবাড়ির লোকজনকে ডেকে জানান যে তন্নি অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার ভোরে মুমূর্ষু অবস্থায় তন্নিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, তন্নির গলায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রাতে রোমানের উপর্যুপরি আঘাতেই তন্নির মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। এই ঘটনায় নিহতের বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

দেউলাবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু হানিফ বলেন, ‘মেয়েটিকে নির্মম অত্যাচার করে হত্যা করা হয়েছে। মাত্র এক বছর আগে ঘটা করে তাঁদের বিয়ে হয়েছিল। আমরা এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকসেদুর রহমান বলেন, ‘অভিযুক্ত স্বামী রোমান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শ্বশুরবাড়িতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত