সংবাদ

‘প্রতিবাদ করা যাবে না’: সালমান মুক্তাদিরকে আসিফ মাহমুদ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

‘প্রতিবাদ করা যাবে না’: সালমান মুক্তাদিরকে আসিফ মাহমুদ
ছবি : সংগৃহীত

আলোচিত সালমান মুক্তাদিরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার পরিণতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি দেশের প্রশাসনিক ও আইনি ব্যবস্থার সাম্প্রতিক ধারাকে একটি বিশেষ প্রক্রিয়ার অংশ হিসেবে তুলে ধরেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুকের এক পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ‘ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন? তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে!’

পোস্টে একটি নির্দিষ্ট ধারাবাহিক প্রক্রিয়ার উল্লেখ করে তিনি লিখেন, ‘আমি ক্রনোলজিটা বলে দিচ্ছি : বিএফআইইউ-দুদক-মামলা-ন্যারেটিভ-পারসেপশন-হয়রানি।’

নিজের বক্তব্যে আসিফ মাহমুদ আরও দাবি করেন, এভাবে মূলত একটি বিশেষ বার্তা দেওয়া হচ্ছে। তিনি লিখেন, ‘একটা বার্তা দেওয়া হলো সকল ভবিষ্যৎ ভিক্টিমদের প্রতি, প্রতিবাদ করা যাবে না।’

আসিফ মাহমুদের এই মন্তব্যটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‘প্রতিবাদ করা যাবে না’: সালমান মুক্তাদিরকে আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আলোচিত সালমান মুক্তাদিরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার পরিণতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি দেশের প্রশাসনিক ও আইনি ব্যবস্থার সাম্প্রতিক ধারাকে একটি বিশেষ প্রক্রিয়ার অংশ হিসেবে তুলে ধরেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুকের এক পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ‘ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন? তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে!’

পোস্টে একটি নির্দিষ্ট ধারাবাহিক প্রক্রিয়ার উল্লেখ করে তিনি লিখেন, ‘আমি ক্রনোলজিটা বলে দিচ্ছি : বিএফআইইউ-দুদক-মামলা-ন্যারেটিভ-পারসেপশন-হয়রানি।’

নিজের বক্তব্যে আসিফ মাহমুদ আরও দাবি করেন, এভাবে মূলত একটি বিশেষ বার্তা দেওয়া হচ্ছে। তিনি লিখেন, ‘একটা বার্তা দেওয়া হলো সকল ভবিষ্যৎ ভিক্টিমদের প্রতি, প্রতিবাদ করা যাবে না।’

আসিফ মাহমুদের এই মন্তব্যটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত