সংবাদ

এবার ‘লালপরী’ হয়ে পর্দায় আসছেন স্পর্শিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম

এবার ‘লালপরী’ হয়ে পর্দায় আসছেন স্পর্শিয়া

পরী কি শুধু রূপকথার গল্পেই থাকে, নাকি আমাদের আশপাশেও ঘুরে বেড়ায়? এমনই এক রহস্যময় প্রশ্ন সামনে রেখে নতুন নাটক ‘লালপরী’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত নাটকটির ফার্স্টলুক পোস্টার ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত ‘লালপরী’ নাটকে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান। সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টারে পরীর মতো আবহে রহস্যময় লুকে দেখা গেছে স্পর্শিয়াকে। পোস্টারটি শেয়ার করে অভিনেত্রী নিজেও গল্প নিয়ে রহস্য বাড়িয়েছেন।

ফার্স্টলুক প্রকাশের পর স্পর্শিয়া লিখেছেন, ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশপাশেই?’ তার এই প্রশ্নের পর থেকেই নাটকটির গল্প নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

‘লালপরী’ নিয়ে একটি বিষয় অবশ্য স্পষ্ট করেছেন স্পর্শিয়া। এটি কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, বরং নাটক। এ প্রসঙ্গে তিনি বলেন, “‘লালপরী’ কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি নাটক। এ নাটকটিতে আমার বিপরীতে সহশিল্পী হিসেবে কাজ করেছেন রেহান।”

ফার্স্টলুক প্রকাশের পর স্পর্শিয়ার নতুন চরিত্র ও নাটকটির আবহ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তবে গল্পের মূল চমক এখনো প্রকাশ করা হয়নি। প্রযোজনা কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেলার প্রকাশের পর নাটকটির গল্প সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাওয়া যাবে।

গল্পের বিষয়বস্তু নিয়ে জানতে চাইলে আপাতত মুখ খুলতে নারাজ স্পর্শিয়া। তিনি বলেন, “গল্পের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ মাত্রই আমাদের ‘ফার্স্টলুক’ প্রকাশ পেয়েছে। ট্রেলার প্রকাশের পরই হয়তো গল্প নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।”

রহস্যময় পোস্টার ও স্পর্শিয়ার নতুন চরিত্র—সব মিলিয়ে ‘লালপরী’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। নাটকটির ট্রেলার প্রকাশের পরই এর গল্পের আসল রহস্য উন্মোচিত হবে বলে অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

এবার ‘লালপরী’ হয়ে পর্দায় আসছেন স্পর্শিয়া

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত