সংবাদ

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নয় দিনের এক উচ্চপর্যায়ের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (৪ অক্টোবর) সকালে তিনি সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

আইএসপিআর ও সামরিক সূত্র জানায়, সফরের প্রথম অংশে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে যাবেন। সেখানে তিনি আন্তর্জাতিক মানের সামরিক সম্মেলন ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন। এ ছাড়া সফরকালে মেলবোর্নের বিখ্যাত ডিকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তার।

অস্ট্রেলিয়ার সফরসূচি শেষে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি মার্কিন সেনাবাহিনীর বিখ্যাত বার্ষিক অধিবেশন ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।

নয় দিনের এ বহুপাক্ষিক সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তা, নীতি-নির্ধারক ও সামরিক ব্যক্তিত্বদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি উভয় দেশের বেশ কয়েকটি কৌশলগত সামরিক স্থাপনাও ঘুরে দেখার কথা রয়েছে তার। সেনাপ্রধানের এই দ্বিপাক্ষিক সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক জোরদার ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নয় দিনের এক উচ্চপর্যায়ের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (৪ অক্টোবর) সকালে তিনি সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

আইএসপিআর ও সামরিক সূত্র জানায়, সফরের প্রথম অংশে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে যাবেন। সেখানে তিনি আন্তর্জাতিক মানের সামরিক সম্মেলন ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন। এ ছাড়া সফরকালে মেলবোর্নের বিখ্যাত ডিকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তার।

অস্ট্রেলিয়ার সফরসূচি শেষে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি মার্কিন সেনাবাহিনীর বিখ্যাত বার্ষিক অধিবেশন ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।

নয় দিনের এ বহুপাক্ষিক সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তা, নীতি-নির্ধারক ও সামরিক ব্যক্তিত্বদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি উভয় দেশের বেশ কয়েকটি কৌশলগত সামরিক স্থাপনাও ঘুরে দেখার কথা রয়েছে তার। সেনাপ্রধানের এই দ্বিপাক্ষিক সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক জোরদার ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত