দেশের বাইরে থাকলেও চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তাকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন—এমন কয়েকজন পরিচালক সম্প্রতি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। ববিতাকে পাওয়া গেলে নতুন সিনেমার গল্প শোনানোর পাশাপাশি তার চরিত্র সম্পর্কেও বিস্তারিত জানাতে চেয়েছিলেন তারা। তবে পরিচালকরা জানতে পেরেছেন, এই মুহূর্তে ঢাকায় নেই ববিতা। একমাত্র ছেলে অনিকের সঙ্গে কানাডার টরন্টোতে সময় কাটাচ্ছেন তিনি।
এরইমধ্যে কানাডায়
নিজের অভিনয়জীবনের বহু সিনেমার সফল নায়ক ও নায়ক রাজ রাজ্জাকের মেজ ছেলে বাপ্পীর সঙ্গেও
দেখা হয়েছে ববিতার। তার সঙ্গে সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।
গত জুলাই মাসের
শেষ দিকে কানাডায় যান ববিতা। এরপর আগস্টের প্রথম সপ্তাহে খান মোহাম্মদ আলীর উদ্যোগে
আয়োজিত ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে আজীবন সম্মাননা লাভ করেন তিনি। যুক্তরাষ্ট্রে
আয়োজিত ওই অনুষ্ঠানে প্রথমবারের মতো এমন সম্মাননায় ভূষিত হন ববিতা। সম্মাননা গ্রহণের
পর সেখানে আরও দুই-তিন দিন সময় কাটিয়ে তিনি চলে যান কানাডায়।
টরন্টোতে কীভাবে
সময় কাটছে এবং কবে দেশে ফিরতে পারেন—এমন প্রশ্নের জবাবে ববিতা বলেন, “কানাডাতেই থাকি
কিংবা দেশে থাকি, আমার সময় ঠিক ভালোভাবেই কেটে যায়। দেশে থাকলে নানান ধরনের ব্যস্ততার
মধ্য দিয়ে সময় কেটে যায়। আবার কানাডায় এলে মা ও ছেলে মিলে বেশ ভালোভাবে সময় কাটে। আমি
অনিকের প্রিয় প্রিয় খাবার রান্না করি। কখনো সিনেমা দেখি, গল্পের বই পড়ি, আবার কখনো
মা ও ছেলে মিলে ঘুরতে যাই। এছাড়াও নানানভাবে চমৎকারভাবে সময় কেটে যায় আমার।”
বাপ্পীর সঙ্গে দেখা
হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “এরইমধ্যে আমাদের চলচ্চিত্রের প্রিয় নায়ক রাজ্জাক ভাইয়ের
মেজ ছেলে বাপ্পীর সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগলো তার সঙ্গে দেখা হয়ে, সুন্দর সময় কেটেছে।
আসলে নিজের দেশ তো নিজেরই দেশ। নিজের দেশের কোনো তুলনা হয় না। তারপরও টরন্টোতে যেহেতু
ছেলে আছে, তাই সন্তানের সঙ্গে থাকতেও ভীষণ ভালো লাগে।”
এদিকে গত ৩০ জুলাই
ববিতার জন্মদিন উপলক্ষে অভি মঈনুদ্দীনের উদ্যোগে, ওমর ফারুকের কথায় এবং শান সায়েকের
সুর ও সংগীতে তাকে নিয়ে নির্মিত জন্মদিনের গান ‘আওয়ার ড্রিম গার্ল’ প্রকাশিত হয় ‘দ্য
বেস্ট টুয়েন্টি ফোর’ ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর গানটি দর্শকের আগ্রহ তৈরি করেছে।
এখন পর্যন্ত গানটি ৪০ হাজারেরও বেশি দর্শক উপভোগ করেছেন।
এ বছরও নানা সম্মাননায়
ভূষিত হয়েছেন ববিতা। ২০২৬ সালের একুশে পদকে সম্মানিত হয়েছেন তিনি। পাশাপাশি চলতি বছর
আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মা পদক ২০২৬’-এও ভূষিত হয়েছেন কিংবদন্তি এই অভিনেত্রী।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন