সংবাদ

নিরাপত্তা ত্রুটি ঠেকাতে আইফোন-আইপ্যাডে নতুন সফটওয়্যার আপডেট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

নিরাপত্তা ত্রুটি ঠেকাতে আইফোন-আইপ্যাডে নতুন সফটওয়্যার আপডেট

আইফোন ও আইপ্যাডের পুরোনো সফটওয়্যারে থাকা একটি নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালানোর আশঙ্কার কথা জানিয়েছে অ্যাপল। এ কারণে ব্যবহারকারীদের দ্রুত নতুন নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে আইফোন ১১ ও পরবর্তী মডেলের জন্য আইওএস ২৬.৭.১ এবং আইপ্যাডের জন্য আইপ্যাডওএস ২৬.৭.১ উন্মুক্ত করা হয়েছে।

যেভাবে কাজে লাগানো হতে পারে ত্রুটিটি

অ্যাপলের তথ্যমতে, আইওএসের ‘কোরগ্রাফিকস’ অংশে থাকা ত্রুটিটি ব্যবহার করে বিশেষভাবে তৈরি ফাইলের মাধ্যমে ডিভাইসে ক্ষতিকর কোড চালানো সম্ভব।

ডিভাইসে ছবি ও বিভিন্ন গ্রাফিক উপাদান প্রদর্শনের কাজে কোরগ্রাফিকস ব্যবহৃত হয়। অ্যাপল জানিয়েছে, আইওএস ২৭-এর আগের সংস্করণ ব্যবহারকারী নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে চালানো ‘অত্যন্ত জটিল’ হামলায় এই ত্রুটি কাজে লাগানো হয়ে থাকতে পারে।

তবে এসব হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

আপডেটের আগে যা করতে হবে

নিরাপত্তা হালনাগাদ ইনস্টলের আগে আইফোনের তথ্যের ব্যাকআপ নেওয়ার পরামর্শ দিয়েছে অ্যাপল। এ জন্য আইক্লাউড বা কম্পিউটারে ব্যাকআপ রাখা যাবে।

এরপর ফোনটি চার্জে যুক্ত করে ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত করতে হবে। হালনাগাদ ইনস্টলের ধাপগুলো হলো:

  • আইফোনের ‘সেটিংস’ খুলতে হবে।
  • এরপর ‘জেনারেল’ অপশনে যেতে হবে।
  • ‘সফটওয়্যার আপডেট’ নির্বাচন করতে হবে।
  • সেখানে নতুন হালনাগাদ দেখা গেলে ‘ডাউনলোড অ্যান্ড ইনস্টল’ অথবা ‘আপডেট নাও’ নির্বাচন করতে হবে।
  • প্রয়োজন হলে ফোনের পাসকোড দিতে হবে।
  • চাইলে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয় হালনাগাদ সুবিধাও চালু রাখতে পারবেন।

নিজের সুবিধামতো ইনস্টলের সুযোগ

যাঁরা নিজের পছন্দের সময়ে আপডেট ইনস্টল করতে চান, তাঁরা ‘অটোমেটিক্যালি ইনস্টল’ সুবিধা বন্ধ রেখে শুধু ‘অটোমেটিক্যালি ডাউনলোড’ চালু রাখতে পারেন।

এ ক্ষেত্রে ফোন লক থাকা, চার্জে যুক্ত থাকা এবং ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত অবস্থায় হালনাগাদ স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। পরে ব্যবহারকারী নিজের সুবিধামতো সেটি ইনস্টল করতে পারবেন।

আইফোন ১৮ প্রো সিরিজেও নতুন আপডেট

এদিকে আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সের বিভিন্ন সমস্যা সমাধানে আইওএস ২৭.০.১ প্রকাশ করেছে অ্যাপল।

নতুন মডেল দুটি বাজারে আসার পর ব্যবহারকারীদের কেউ কেউ অভিযোগ করেছিলেন, ফেস আইডি দিয়ে পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হলে ফোন হঠাৎ পুনরায় চালু হয়ে যাচ্ছে। নতুন হালনাগাদে এ সমস্যার সমাধান করা হয়েছে।

এ ছাড়া নোটিফিকেশন সেন্টার ও কন্ট্রোল সেন্টার একই সময়ে খোলার পর টাচস্ক্রিন অচল হয়ে যাওয়ার সমস্যাও নতুন হালনাগাদে ঠিক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নিরাপত্তা ত্রুটি ঠেকাতে আইফোন-আইপ্যাডে নতুন সফটওয়্যার আপডেট

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত