সংবাদ

গলিত লোহা ছিটকে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম

গলিত লোহা ছিটকে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
ছবি : সংবাদ

চট্টগ্রামের মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে (মীরসরাই অর্থনৈতিক অঞ্চল) একটি স্টিল মিলে চুল্লি থেকে গলিত লোহা ছিটকে পড়ে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও এক শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন–ফার্মাক স্টিল লিমিটেড কারখানার চীনা প্রকৌশলী জেনজিলিং হুং (৫৩), শ্রমিক শরিফুল ইসলাম (২৭) ও মনির হোসেন (২৭)। নিহত শরিফুল খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের বাসিন্দা; তার দুটি ছোট সন্তান রয়েছে। আহত শ্রমিকের নাম জুয়েল (৩৬)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) ফার্মাক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসের (চুল্লি) যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাবশত গলিত লোহা ছিটকে পড়ে ওই চারজন গুরুতর দগ্ধ হন। দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শরিফুল ইসলাম ও চীনা প্রকৌশলী জেনজিলিং হুংকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং মনির হোসেন ও জুয়েলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঢাকার বার্ন ইনস্টিটিউটে শরিফুল ইসলাম এবং একই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মনির হোসেনের মৃত্যু হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পর সর্বশেষ শুক্রবার (২ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন চীনা প্রকৌশলী জেনজিলিং হুং।

এদিকে, নিহত শরিফুলের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় থানায় নিহতের স্বজন এবং কারখানার চীনা ও বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। শরিফুলের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব উঠলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শরিফুলের চাচা মনির হোসেন জানান, তারা কোনো মামলা-মোকদ্দমায় যেতে চান না; কেবল অসহায় পরিবারটির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ চান।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, 'দুর্ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে তিনজন মারা গেছেন। কারখানা প্রতিনিধি ও নিহতের স্বজনেরা থানায় এসেছিলেন। পরিবারের পক্ষ থেকে মামলা না করা হলেও আইন অনুযায়ী পুলিশ বাদী হয়ে মামলা করবে কি না, তা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।'

কারখানা কর্তৃপক্ষের দাবি, এটি কোনো বয়লার বিস্ফোরণ নয়; মূলত ফার্নেসের যান্ত্রিক ত্রুটির কারণেই চুল্লি থেকে গলিত লোহা ছিটকে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত ও দায় নির্ধারণে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

গলিত লোহা ছিটকে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত