রাজধানী ঢাকা মহানগরের দীর্ঘদিনের যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থা সহজ করতে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত করে তা দূর করা, সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখা এবং কাজ দ্রুত শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর জোর দেন তিনি।
প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন যে, রাজধানীবাসীর ভোগান্তি কমাতে এই প্রকল্পের কাজে অতি দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
উক্ত পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
\

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন