বাংলাদেশের নাট্যাঙ্গনে সমসাময়িক বিভিন্ন বিষয় ও ইস্যুকে কেন্দ্র করে নির্মিত নাটকে নিয়মিতই দেখা যায় অভিনেতা এস এম আশরাফুল আলম সোহাগকে। ‘আশরাফুল আলম সোহাগ’ নামেই পরিচিত এই অভিনেতা কখনো চ্যালেঞ্জিং, আবার কখনো সাদামাটা চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। ময়মনসিংহের সন্তান সোহাগ এবার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে পরপর আটটি নাটকে অভিনয় করেছেন।
২০২১ সালে এস আর
মজুমদারের নির্দেশনায় ‘উলট পালট’ নাটকের মাধ্যমে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয়ের
সুযোগ পান সোহাগ। এরপর ধীরে ধীরে আরও বেশ কয়েকটি নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা। সম্প্রতি
শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে মোশাররফ করিমের সঙ্গে পরপর আটটি নাটকের শুটিং শেষ করেছেন
সোহাগ।
সম্রাট জাহাঙ্গীরের
নির্দেশনায় ‘আদর্শ শিক্ষক’ ও ‘গোয়েন্দা গিরি’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন
তিনি। একই লটে তাইফুর জাহান আশিকের নির্দেশনায় ‘জনতা হোটেল’, ‘সুখ দুঃখ’, ‘গোয়েন্দাগিরি’,
‘আপন মানুষ’, ‘ঘরে সংসার’সহ আরও একটি নাটকে কাজ করেছেন সোহাগ। সবগুলো নাটকের শুটিংই
শেষ হয়েছে।
শুটিং শেষে ঢাকায়
ফিরেছেন সোহাগ। এরপর গতকাল থেকে সুজিত বিশ্বাসের ‘ভাইরাল পরিবার’ ধারাবাহিকের শুটিংয়ে
ব্যস্ত রয়েছেন তিনি। আজও এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।
মোশাররফ করিমের
সঙ্গে পরপর আটটি নাটকে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সোহাগ বলেন, “মোশাররফ ভাই আমার অত্যন্ত
প্রিয় একজন অভিনেতা। ২০২১ সালে প্রথম তার সঙ্গে অভিনয় করার সুযোগ পাই। এরপর থেকে আজ
অবধি তার সঙ্গে বহু নাটকে কাজ করার সুযোগ হয়েছে। মোশাররফ ভাই ভীষণ সহযোগিতাপরায়ণ একজন
শিল্পী। মাঝে মাঝে কিছু কিছু দৃশ্য তিনি নিজেই ইমপ্রোভাইজ করে ব্রিফ করেন এবং অভিনয়
বুঝিয়ে দেন। এটা অনেক বড় একটি বিষয়।”
তিনি আরও বলেন,
“সবাই এমন নন। সে কারণেই মোশাররফ ভাই ব্যতিক্রম, আলাদা ও অনন্য। তার তুলনা হয় না। সবচেয়ে
বড় কথা, তিনি যে স্নেহ করেন ও পরামর্শ দেন, তা আগামী দিনের জন্য কতটা কাজে লাগে, তা
বলার অপেক্ষা রাখে না। আমি ধন্যবাদ জানাই সম্রাট ও আশিককে, আমাকে মোশাররফ ভাইয়ের সঙ্গে
এতগুলো নাটকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।”
এদিকে আটটি নাটকে
একসঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মোশাররফ করিম বলেন, “আটটি নাটকের গল্পই সুন্দর ও ভিন্নরকম।
দর্শকের ভালো লাগবে। আশিক যখন লাভলু ভাইয়ের সহকারী, তখন থেকেই তাকে চিনি। আশিক বেশ
চুপচাপ থেকে সচেতনভাবে নাটক নির্মাণ করে। অনুরূপভাবে সম্রাটও বেশ যত্ন নিয়ে কাজ করে।
সোহাগ আগের চেয়ে অভিনয়ে আরও সিরিয়াস এবং এখন বেশ ভালো করছে।”

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন