সংবাদ

২৪ ঘণ্টায় মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

২৪ ঘণ্টায় মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার

এক দিনেই ইলন মাস্কের নিট সম্পত্তি বেড়েছে ৬১ বিলিয়ন ডলার। এতে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭৯.৭ বিলিয়ন ডলারে। ফলে ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক থেকে খুব বেশি দূরে নেই এই প্রযুক্তি উদ্যোক্তা।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকায় এই হিসাব উঠে এসেছে।

স্পেসএক্স ও টেসলার শেয়ারে উত্থান

শুক্রবার (২ অক্টোবর) স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ার প্রভাব পড়েছে মাস্কের সম্পদে।

একাধিক সফল উৎক্ষেপণের পর ২৪ ঘণ্টার মধ্যে স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়ে ১৫৮.৮৪ ডলারে পৌঁছায়। একই সময়ে টেসলার শেয়ারের দামও প্রায় ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৭১.৩২ ডলারে।

টেসলার গাড়ি সরবরাহেও ইতিবাচক পরিসংখ্যান

এই প্রান্তিকে টেসলা গ্রাহকদের কাছে ৪ লাখ ৮৬ হাজার ৫৩২টি গাড়ি পৌঁছে দিয়েছে। প্রত্যাশার তুলনায় এই পরিসংখ্যান শক্তিশালী হওয়ায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়তে সহায়তা করেছে।

৯৭৯.৭ বিলিয়ন ডলারে মাস্ক

ফোর্বসের প্রাক্কলন অনুযায়ী, শুক্রবার ইডিটি সময় দুপুর ২টা ১৫ মিনিটে মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ৯৭৯.৭ বিলিয়ন ডলার। আগের দিনের তুলনায় এই বৃদ্ধি ৬.৬৪ শতাংশ।

এর মধ্য দিয়ে ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। প্রায় ৩৭০.৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

এর আগেও ট্রিলিয়ন ডলারের মাইলফলক

ফোর্বসের তথ্য অনুযায়ী, গত জুনে অল্প সময়ের জন্য বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছিলেন মাস্ক। সে সময় তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১.৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল।

এরপর স্পেসএক্স ও টেসলার শেয়ারের দামের ওঠানামার সঙ্গে তাঁর নিট সম্পত্তিতেও বড় ধরনের পরিবর্তন দেখা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত