গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলায় নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য না দেওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ (সিএমপি) দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত অন্তত ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্যে অর্ধেকের বেশি সদস্যের বিরুদ্ধে অসামিনযোগ্য পরোয়ানা রয়েছে। সাক্ষীদের অনুপস্থিতির কারণে চট্টগ্রামের বিভিন্ন আদালতে বিচারকাজ স্থবির হয়ে পড়ছে এবং রাষ্ট্রপক্ষের মামলা দুর্বল হয়ে যাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, পুলিশ বিভাগের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ও রিজার্ভ অফিসের ‘সমন শাখার’ গাফিলতির কারণে অধিকাংশ সময় সদস্যরা আদালতের নির্দেশ পান না। এ ছাড়া অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত সদস্যরা যাতায়াত ভাতা না পাওয়ায় আদালতে আসতে আগ্রহ দেখান না। অন্যদিকে, গত ৫ আগস্ট সরকার পতনের পর সিএমপির সাবেক বেশ কয়েকজন ওসিসহ অন্তত এক ডজন কর্মকর্তা আত্মগোপনে থাকায় তাদের বিচারিক প্রক্রিয়ায় নতুন সংকট তৈরি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে সিএমপি সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে ১৮টি চিঠি পাঠিয়ে অক্টোবর ও নভেম্বর মাসে পুলিশ সাক্ষীদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিনা কারণে সাক্ষ্য দিতে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন