সংবাদ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় লন্ডনে সেমিনার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় লন্ডনে সেমিনার
পূর্ব লন্ডনে ‘অ্যাডভোকেসি ফর গ্রিন এনার্জি’ আয়োজিত জলবায়ু পরিবর্তনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক ও স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পূর্ব লন্ডনের ইলফোর্ডে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। ‘অ্যাডভোকেসি ফর গ্রিন এনার্জি’ নামে সংগঠনের উদ্যোগে শনিবার (৩ অক্টোবর) ক্র্যানব্রুক ব্যাপ্টিস্ট চার্চের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রধান সংগঠক সৈয়দ ইকবালের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সেলিম জাহান, অধ্যাপক শাহাদুজ জামান, ব্যারিস্টার আল মোস্তাকিম ও ড. ইমতিয়াজ আহমেদ।

আলোচকেরা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের সুদূরপ্রসারী অর্থনৈতিক প্রভাব, জনস্বাস্থ্যের ওপর এর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানোর তাগিদ দেন।

সম্প্রতি বৈশ্বিক তীব্র তাপপ্রবাহ এবং নেপালে হিমবাহ বা বরফধসের ঘটনায় প্রাণহানির ঘটনায় অনুষ্ঠানে একটি শোক প্রস্তাব পাঠ করা হয়। শোক প্রস্তাবটি উপস্থাপন করেন সৈয়দা তামান্না।

মূল আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে পরিবেশবিষয়ক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ছিল। কাজী কল্পনার পরিচালনায় শিশুদের জলবায়ু ও পরিবেশবিষয়ক সংগীত পরিবেশনা পুরো অনুষ্ঠানে একটি ভিন্ন মাত্রা যোগ করে।

এ ছাড়া শিশুদের আঁকা জলবায়ুবিষয়ক বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী এবং তাদের গ্রীষ্মকালীন জলবায়ু কর্মশালার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন হ্যারিপ্রিয়া। আলোচনার মধ্য দিয়ে সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার গুরুত্ব জোর দিয়ে তুলে ধরা হয়।

আলোচনা, সংগীত ও শিশুদের পরিবেশবিষয়ক কার্যক্রমের সুষম সমন্বয়ে আয়োজিত এ সেমিনারে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় লন্ডনে সেমিনার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত