সংবাদ
সংবাদ

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় দ্রুত কার্যকরের তাগিদ বাংলাদেশের


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় দ্রুত কার্যকরের তাগিদ বাংলাদেশের
ছ‌বি: সংগৃ‌হিত

​মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দেওয়া রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় দেওয়া রায়ের প্রতিক্রিয়া জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করছেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় কার্যকর হলে প্রায় ১৩ লাখ রোহিঙ্গার বোঝা বহন করার পরিস্থিতি থেকে বাংলাদেশের মুক্তির পথ তৈরি হতে পারে।

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার বিষয়ে আইসিজের এই রায় একটি ঐতিহাসিক ঘটনা এবং বাংলাদেশ এই রায়কে স্বাগত জানায়।

​আদালতের নির্দেশনার প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে সহিংসতা বন্ধ করা, দায়ীদের বিচারের আওতায় আনা, ভবিষ্যতে গণহত্যার পুনরাবৃত্তি রোধ করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা আদালত দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

​হুমায়ুন কবির বলেন, এই রায় চূড়ান্ত এবং আইনত বাধ্যতামূলক, যার বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, বাংলাদেশ এই মামলার সরাসরি পক্ষ না হলেও প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে। এই মামলায় গাম্বিয়া, ওআইসি এবং সমর্থনকারী বন্ধুপ্রতিম দেশগুলোর ভূমিকার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের স্থায়ী সমাধান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় দ্রুত কার্যকরের তাগিদ বাংলাদেশের

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

​মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দেওয়া রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় দেওয়া রায়ের প্রতিক্রিয়া জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করছেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় কার্যকর হলে প্রায় ১৩ লাখ রোহিঙ্গার বোঝা বহন করার পরিস্থিতি থেকে বাংলাদেশের মুক্তির পথ তৈরি হতে পারে।

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার বিষয়ে আইসিজের এই রায় একটি ঐতিহাসিক ঘটনা এবং বাংলাদেশ এই রায়কে স্বাগত জানায়।

​আদালতের নির্দেশনার প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে সহিংসতা বন্ধ করা, দায়ীদের বিচারের আওতায় আনা, ভবিষ্যতে গণহত্যার পুনরাবৃত্তি রোধ করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা আদালত দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

​হুমায়ুন কবির বলেন, এই রায় চূড়ান্ত এবং আইনত বাধ্যতামূলক, যার বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, বাংলাদেশ এই মামলার সরাসরি পক্ষ না হলেও প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে। এই মামলায় গাম্বিয়া, ওআইসি এবং সমর্থনকারী বন্ধুপ্রতিম দেশগুলোর ভূমিকার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের স্থায়ী সমাধান।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত