কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩টি কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফেরাতে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের মূলহোতা জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০)-কে গ্রেপ্তার করা হয়। জিসান নগরীর তেলিকোনা গোবিন্দ পুকুরপাড় এলাকার জিলানীর ছেলে এবং সাইফুল ইসলাম আদর্শ সদর উপজেলার আড়াইওড়া সমিতিপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
অন্যদিকে চৌদ্দগ্রাম থানা এলাকা থেকে ‘1207’ গ্যাংয়ের মূলহোতা মোঃ তারেক হোসেন সৈকত (১৯) ও মোঃ জাফর আহমেদ (২৩)-কে গ্রেপ্তার করে পুলিশ। তারেক হোসেন নালিশ্বর এলাকার আব্দুল মালেকের ছেলে এবং জাফর আহমেদ কোমরডোগা মধ্যমপাড়া এলাকার মোঃ আলীর ছেলে। এছাড়া মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ‘পিএক্স-১০’ গ্যাংয়ের মূলহোতা পোমগাঁও মধ্যপাড়া এলাকার জবু মিয়ার ছেলে মোঃ শাকিলকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে জড়িত। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন