সংবাদ

বিশ্ব শিক্ষক দিবসে দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

বিশ্ব শিক্ষক দিবসে দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত
নিহত ওমক (৪০)। ছবি : সংবাদ

বিশ্ব শিক্ষক দিবসে মোটরসাইকেল দুর্ঘটনায় চুয়াডাঙ্গায় শাহজাহান আলী (৪০) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ সড়কে ট্রাক্টরের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিশেষ প্রয়োজনে চুয়াডাঙ্গা শহরে এসেছিলেন শাহজাহান আলী। কাজ শেষে দুপুরে চুয়াডাঙ্গা শহর থেকে মোটরসাইকেল চালিয়ে দামুড়হুদার দিকে ফিরছিলেন। পথে হাটকালুগঞ্জ এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান। 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্ব শিক্ষক দিবসে মোটরসাইকেল দুর্ঘটনায় চুয়াডাঙ্গায় শাহজাহান আলী (৪০) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ সড়কে ট্রাক্টরের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিশেষ প্রয়োজনে চুয়াডাঙ্গা শহরে এসেছিলেন শাহজাহান আলী। কাজ শেষে দুপুরে চুয়াডাঙ্গা শহর থেকে মোটরসাইকেল চালিয়ে দামুড়হুদার দিকে ফিরছিলেন। পথে হাটকালুগঞ্জ এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত