বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় ও নন্দিত কণ্ঠশিল্পী কনক চাঁপা। বিশেষ করে নব্বই দশকের চলচ্চিত্রের গানে ছিল তার একচ্ছত্র আধিপত্য। সেই সময়ের এমন কোনো সিনেমা নেই, যেখানে কনক চাঁপার কণ্ঠের উপস্থিতি ছিল না। বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী শিল্পী দীর্ঘদিন ইতালি, সুইডেন ও লন্ডনে কয়েকটি স্টেজ শোতে অংশ নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন।
সবকিছু এমনভাবে
পরিকল্পনা করা হয়েছিল, যাতে জন্মদিনটি তিনি দেশের মাটিতেই উদযাপন করতে পারেন। তবে এবারের
জন্মদিন নিয়ে কনক চাঁপার বিশেষ কোনো পরিকল্পনা নেই। প্রতি বছর তার পরিবার ও ভক্তরা
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে বিশেষ করে তুললেও এবারও তার ব্যতিক্রম হবে কি না, তা
নিয়ে রয়েছে কৌতূহল।
কনক চাঁপা জানিয়েছেন,
এবার তিনি ৫৬ পেরিয়ে ৫৭ বছরে পা রাখতে যাচ্ছেন। নিজের বয়স নিয়ে কোনো লুকোচুরি নেই তার।
বরং বয়সকে জীবনের স্বাভাবিক হিসেব হিসেবেই দেখেন এই শিল্পী।
জন্মদিন প্রসঙ্গে
কনক চাঁপা বলেন, ‘দেশের বাইরে থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে শো শেষ করে দেশে ফিরেছি।
আমার অনুভব এই যে, আমার প্রতি মানুষের ভালোবাসা দিন দিন আরও বাড়ছে, বাড়ছে শ্রদ্ধা-ভালোবাসা—এটা
আসলে ভাষায় প্রকাশ করার নয়। সবার এই ভালোবাসার ঋণ শোধ করাও সম্ভব নয়। আমি বারবার শ্রোতাদের
ভালোবাসার কাছে পরাজিত হচ্ছি।’
তিনি আরও বলেন,
‘জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনাই নেই। আমার মেয়েই জন্মদিন নিয়ে সব পরিকল্পনা করত।
কিন্তু সে তো এখন দেশের বাইরে থাকে। আর ছেলে একটু লাজুক প্রকৃতির। তবে আমার বউমা রান্নাবান্না
করে। আমার আসলে চুপচাপই জন্মদিন পার করে দিতে ইচ্ছে করে। কিন্তু সেটাও আর হয়ে ওঠে না।
আমার কিছু ভক্ত আছেন, তারা আমার অজান্তেই আমাকে সারপ্রাইজ দিতে ভীষণ ভালোবাসেন। হয়তো
এবারও তার ব্যতিক্রম ঘটবে না।’
জন্মদিন নিয়ে নিজের
অনুভূতির কথা জানিয়ে কনক চাঁপা বলেন, ‘সবচেয়ে বড় সত্যি কথা হলো, জন্মদিন শুধুই একটি
সংখ্যা মাত্র। আমার জন্মদিনটা আমার কাছে সবসময়ই খুব স্পেশাল এবং ১১ সেপ্টেম্বর তারিখটাও
আমি খুব ভালোবাসি। এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউই যেতে চায় না, আমিও চাই না। তারপরও আল্লাহর
কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে পৃথিবীর বুকে রেখেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও
সবার জন্য দোয়া করি।’
এদিকে নতুন গানের
বিষয়ে কনক চাঁপা জানান, আপাতত তার নতুন কোনো গান প্রকাশের পরিকল্পনা নেই। তার ভাষায়,
সবারই একটি সময় থাকে নিয়মিত গান করার। এরপর সময়ের সঙ্গে সেই ধারা পরিবর্তিত হয়। তবে
গান থেকে দূরে থাকলেও শিল্পীসত্তা থেকে কখনো দূরে যাবেন না তিনি।
কনক চাঁপা বলেন,
তিনি শিল্পী ছিলেন, শিল্পী আছেন এবং আজীবন শিল্পীই থাকবেন।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন