সংবাদ

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি

ওটিটিতে এর আগে দেখা গেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। তবে এবার তার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। সিনেমার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী। অভিষেকেই রোমান্টিক গল্প নয়, বরং হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা, সম্পর্কের টানাপোড়েন ও রহস্যে মোড়া ক্রাইম থ্রিলার বেছে নিয়েছেন তিনি।

নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এ একজন মায়ের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। নয় বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেতে দীর্ঘদিন ধরে লড়াই করে চলা এক মায়ের গল্পকে কেন্দ্র করেই এগিয়েছে সিরিজটির কাহিনি।

সন্তানকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার পাশাপাশি চারপাশের মানুষ ও সম্পর্কের প্রতি অবিশ্বাস গল্পে তৈরি করবে একের পর এক অনিশ্চয়তা। রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে সামনে আসবে সম্পর্কের নানা জটিল দিক।

রেন্সিল ডি’সিলভা পরিচালিত সিরিজটির মুক্তির তারিখও ঘোষণা করেছে নেটফ্লিক্স। আগামী ২৪ সেপ্টেম্বর দর্শকদের সামনে আসছে ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’।

পরিণীতির পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী।

সিরিজটি প্রসঙ্গে পরিচালক রেন্সিল ডি’সিলভা বলেন, ‘শাক মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার। এখানে উন্মোচিত হওয়া প্রতিটি গোপন সত্য নতুন প্রশ্নের জন্ম দেয় এবং প্রতিটি সম্পর্কের আড়ালে বেরিয়ে আসে রহস্যের আরেক নতুন স্তর।’

পরিণীতির জন্যও সিরিজটি বিশেষ। কারণ, এই কাজের মধ্য দিয়েই প্রথমবারের মতো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। তাই মুক্তির আগে ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ নিয়ে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত