বাংলাদেশের প্রখ্যাত কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘দ্য মিউজিক লিজেন্ডস’-এ গান গেয়েছেন শ্রোতাপ্রিয় দুই শিল্পী সাব্বির জামান ও স্মরণ।
দুদিন আগে অনুষ্ঠানের রেকর্ডিংয়ে
অংশ নেন তারা। অনুষ্ঠানের সবগুলো গানই আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা।
সাব্বির জামান ও স্মরণ দ্বৈত
কণ্ঠে গেয়েছেন ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘আমার বুকের মধ্যে
খানে’ ও ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানগুলো।
এ ছাড়া সাব্বির জামান এককভাবে
গেয়েছেন ‘পড়ে না চোখের পলক’ ও ‘আমার সারাদেহ খেয়োগো মাটি’। অন্যদিকে স্মরণ একক কণ্ঠে
গেয়েছেন ‘আমি জায়গা কিনবো কিনবো বলে’ ও ‘তুমি আমার এমনই একজন’ গান দুটি।
অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনায়
ছিলেন ফোয়াদ নাসের বাবু। উপস্থাপনা করেছেন মোহনা।
সাব্বির জামান বলেন, ‘অনুষ্ঠানের
নামটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গানে গানে বুলবুল স্যারকে শ্রদ্ধা জানাতে পারছি,
এটা অনেক বড় বিষয়। তাছাড়া এই আয়োজনে গান নির্বাচনও খুব চমৎকার। সঙ্গীতপ্রেমীদের ভীষণ
প্রিয় গানগুলোই আমরা গেয়েছি। কখনো দ্বৈত কণ্ঠে, কখনো এককভাবে।’
স্মরণ প্রসঙ্গে তিনি আরও
বলেন, ‘স্মরণ খুব ভালো গান গায়। তার কণ্ঠটা এত মিষ্টি। যথাযথভাবে তার কণ্ঠকে কাজে লাগানো
গেলে হয়তো তার কণ্ঠেও কিছু ভালো গান পেত এই দেশের সঙ্গীতাঙ্গন। প্লেব্যাকের জন্যও তাকে
পারফেক্ট কণ্ঠ বলেই মনে হয় আমার। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে এমন একটি আয়োজনে গাইবার
সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ শ্রদ্ধেয় বাবু ভাইকে আমাদের শতভাগ সহযোগিতা করার জন্য।’
অন্যদিকে স্মরণ বলেন, ‘আমাদের
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব ছিলেন শ্রদ্ধেয় বুলবুল স্যার। তিনি যদিও আমাদের মাঝে
নেই, তারপরও তিনি আছেন তার সুর ও সৃষ্টির মাধ্যমে। সবকিছু মিলিয়ে এই আয়োজনটি খুব সুন্দর
হয়েছে। চেষ্টা করেছি গানগুলো ঠিকঠাকভাবে গাইতে। জানি না কেমন লাগবে শ্রোতাদের।’
সাব্বির জামানের প্রতি কৃতজ্ঞতা
জানিয়ে স্মরণ বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই সাব্বির ভাইকে। কারণ তিনি আমাকে সবসময়
অনুপ্রেরণা দেন।’
‘দ্য মিউজিক লিজেন্ডস’ অনুষ্ঠানটি
শিগগিরই বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন