মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’র রোম্যান্টিক গান ‘কাহিনি এখনো বাকি’ প্রকাশ পেয়েছে। গানটিতে নাওভী ও লাবণ্য চৌধুরীর মিষ্টি রসায়ন ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। গানটি শুনলে নব্বই দশকের চেনা প্রেমের আবহে ফিরে যাওয়ার অনুভূতি তৈরি হয়।
‘কাহিনি এখনো বাকি’
গানটির অন্যতম আকর্ষণ হলো এতে বলিউডের জনপ্রিয় গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’-এর
সুরের হালকা ছোঁয়া রাখা হয়েছে। ফলে নব্বই দশকের নস্টালজিক রোমান্সের সঙ্গে বর্তমান
সময়ের সংগীতের মেজাজের একটি সুন্দর সমন্বয় ঘটেছে।
গানটির কথা ও সুর
করেছেন সৈয়দ নাফিস। সৈয়দ নাফিস ও মৌমিতা বড়ুয়ার দ্বৈত কণ্ঠে গানটি শ্রোতাদের সামনে
এসেছে। মিউজিক ভিডিওতে আরমান বিন মাহমুদের উপস্থিতিও গল্পের আবহকে আরও প্রাণবন্ত করেছে।
‘মিশন ডিডিএলজে’
নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। গানটির ভিজ্যুয়ালেও রয়েছে নান্দনিকতার ছাপ। দৃষ্টিনন্দন
লোকেশন, সফট কালার টোন ও সাবলীল উপস্থাপনায় রোম্যান্টিক আবহকে আরও সুন্দরভাবে ফুটিয়ে
তোলা হয়েছে।
ওয়েব ফিল্মটির নামের
মধ্যেও রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। গল্পের ভেতরে লুকিয়ে থাকা সেই রহস্য এখনই প্রকাশ
করতে চান না নির্মাতা। পুরো বিষয়টি জানতে দর্শকদের ওয়েব ফিল্মটি দেখতে হবে বলে জানিয়েছেন
তিনি।
ওয়েব ফিল্মটিতে
লাবণ্য চৌধুরীর চরিত্রের নাম দিয়া। চরিত্রটি সম্পর্কে লাবণ্য বলেন, ‘দিয়া খুব চঞ্চল
একটা মেয়ে। তবে নব্বই দশকের প্রেমের গল্পের প্রতি তার বিশেষ আকর্ষণ রয়েছে। সে সেই সময়ের
মতো একটি লাইফ স্টোরি চায় এবং সেই অনুযায়ী চেষ্টা করতে থাকে। নির্মাতা আসিফ জাহাঙ্গীর
অর্ক ভাইয়া গল্পটি দারুণভাবে রূপায়ণ করেছেন।’
নির্মাতা আসিফ জাহাঙ্গীর
অর্ক জানান, ‘মিশন ডিডিএলজে’ মূলত রোম্যান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের
এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের সামনে নতুনভাবে তুলে
ধরার চেষ্টা করা হয়েছে।
নির্মাতার ভাষ্য,
নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে
বলে তার বিশ্বাস। পাশাপাশি গল্পটিও দর্শকদের ভিন্নধরনের আনন্দ দেবে।
ওয়েব ফিল্মটির এক্সিকিউটিভ
প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে
‘মিশন ডিডিএলজে’।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন