সংবাদ

খেলাধুলার মাঠেই গড়ে উঠবে মাদক-সন্ত্রাসমুক্ত তরুণ প্রজন্ম : চসিক মেয়র

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম

খেলাধুলার মাঠেই গড়ে উঠবে মাদক-সন্ত্রাসমুক্ত তরুণ প্রজন্ম : চসিক মেয়র
বাকলিয়ার কর্ণফুলী স্পোর্টস অ্যারেনায় উৎসবমুখর পরিবেশে ‘২য় মরহুম আহমদের রহমান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে। ছবি : সংবাদ

চট্টগ্রাম নগরীতে খেলাধুলার সুযোগ বাড়িয়ে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার মাধ্যমে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই নগরের প্রতিটি এলাকায় খেলার পরিবেশ তৈরির পাশাপাশি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরের বাকলিয়ার কর্ণফুলী স্পোর্টস অ্যারেনায় ‘২য় বারের মতো মরহুম আহমদের রহমান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, 'তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে হলে শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।' তিনি আরও জানান, খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা ও দায়িত্ববোধ তৈরি করে।

তিনি আরও বলেন, তরুণদের একটি অংশ বর্তমানে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের পথভ্রষ্টতা রোধে পরিবার, সমাজ, রাষ্ট্র ও ক্রীড়া সংগঠকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ফুটবল ও ক্রিকেটসহ নানা নিয়মিত প্রতিযোগিতা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখার কার্যকর মাধ্যম।

৪১ ওয়ার্ডে ৪১ মাঠ

শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেয়র। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে মাঠ নিশ্চিত করা শুধু ক্রীড়া উন্নয়ন নয়, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার একটি বড় পদক্ষেপ।

এরই অংশ হিসেবে নগরের মহসীন কলেজ মাঠ, বাকলিয়া স্কুল মাঠ, বহুরূপী মাঠ, আকবর শাহর ফিরোজশাহ মাঠ, জাম্বুরি মাঠ ও হালিশহর বিডিআর মাঠে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নেওয়া হয়েছে। পাশাপাশি ৯ নম্বর ওয়ার্ডের ফিরোজশাহ মাঠ ও ১১ নম্বর ওয়ার্ডের বহুরূপী মাঠের সৌন্দর্যবর্ধন প্রকল্প এগিয়ে চলছে। এছাড়া হালিশহর এইচ ব্লক মাঠে ওয়াকওয়ে নির্মাণ, মাটি সমতলকরণ ও ঘাস রোপণের কাজ শেষ হয়েছে, যা স্থানীয়দের হাঁটা ও শরীরচর্চার সুযোগ করে দিয়েছে।

ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরিতে আগ্রাবাদ শিশু পার্ক পুনরায় চালু, জাম্বুরি মাঠের অংশবিশেষ উন্মুক্ত করা, ষোলশহর বিপ্লব উদ্যান, চান্দগাঁওয়ের বন্ধ পার্ক চালু এবং আমবাগানের ওয়াসিম আকরাম পার্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ৪১টি মাঠের পরিকল্পনার আওতায় ইতোমধ্যে ১১টির কাজ শেষ হয়েছে এবং বাকিগুলোর জন্য ডিপিপি প্রস্তুত করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিডিএ সদস্য আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ এবং নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। এতে সভাপতিত্ব করেন ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ মূসা।

মরহুম হাজী ইসমাইল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

খেলাধুলার মাঠেই গড়ে উঠবে মাদক-সন্ত্রাসমুক্ত তরুণ প্রজন্ম : চসিক মেয়র

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত