দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলা কুমিল্লার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার অভিযোগ বা চার্জ গঠন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক।
শনিবার (২১ নভেম্বর) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, এই হত্যা মামলায় অভিযুক্ত মোট চারজন আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক এবং বাকি দুজন প্রাপ্তবয়স্ক। আসামিদের বয়সের বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী তাদের বিচারকার্য দুটি পৃথক আদালতে পরিচালিত হবে।
মামলার আইনি প্রক্রিয়া সম্পর্কে পাবলিক প্রসিকিউটর কাইমুল হক জানান, এই মামলায় আসামিদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী আদালতে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে আসামিপক্ষ কোনো মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তারা নিজেদের মতো করে আইনি কার্যক্রম চালিয়ে যাবেন বলেও তিনি উল্লেখ করেন।
বিচারকাজ শুরুর খবরে সন্তোষ প্রকাশ করে নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, আমার ছেলেকে হত্যাকারীদের বিচারকাজ শুরু হওয়ার খবরটি শুনে ভালো লাগছে। আমরা দেশের আইন এবং আদালতের প্রতি সম্পূর্ণ আস্থাশীল এবং আশা করছি আমরা ন্যায়বিচার পাব।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। সেদিন মায়ের আইফোন নিয়ে বাইরে ছবি তুলতে বের হয়ে সে আর বাসায় ফেরেনি।
এ ঘটনায় তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তে উঠে আসে, কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমকে মূলত তার কাছে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই হত্যা করা হয়েছিল। পুলিশ জানায়, এই নৃশংস হত্যাকাণ্ডে মোট চারজন সরাসরি অংশ নেয়। ঘটনার পরপরই পুলিশ তাদের সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং আদালতে তোলার পর একজন ছাড়া বাকি তিন আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
পরবর্তীতে গত ২০ অক্টোবর এই চারজনকে অভিযুক্ত করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন